পবিত্র মক্কা আল-মুকাররামাহ থেকে ওল্ড জেদ্দা রোড ধরে প্রায় ২৪ কিলোমিটার পশ্চিমে এগিয়ে গেলে মরুভূমির বুকে একটি প্রাচীন পাথরের তৈরি ঐতিহাসিক দুর্গের ধ্বংসাবশেষ নজরে পড়ে। এই স্থানটির নামই হলো ইসলামের ইতিহাসের মোড় ঘোরানো বিখ্যাত ‘হুদাইবিয়া’ (Hudaybiyyah)।
৬ হিজরিতে (৬২৮ খ্রিস্টাব্দে) মক্কার কাফেরদের চরম বাধার মুখে স্বয়ং প্রিয় নবী (সা.) এবং ১৪০০ সাহাবী যেখানে এসে শান্তি চুক্তি ও রক্তশপথ করেছিলেন, চলুন আজ জেনে নেওয়া যাক সেই ঐতিহাসিক হুদাইবিয়ার ময়দানের ইতিকথা:
* ১. ১৪০০ নিরস্ত্র সাহাবীর ওমরাহর কাফেলা: ৬ হিজরির জিলকদ মাসে প্রিয় নবী (সা.) মক্কায় ওমরাহ করার উদ্দেশ্যে ১৪০০ সাহাবীকে সাথে নিয়ে রওনা হন। যেহেতু ওনারা শুধু ইবাদত করতে আসছিলেন, তাই ওনাদের সাথে যুদ্ধের কোনো অস্ত্র ছিল না। কিন্তু কুখ্যাত কুরাইশরা মক্কার প্রবেশপথ এই হুদাইবিয়া নামক স্থানে ওনাদের পথ আটকে দেয় এবং মক্কায় প্রবেশ করতে সম্পূর্ণ নিষেধ করে।
* ২. গাছের নিচে সেই বিখ্যাত ‘বাইয়াতুর রিদওয়ান’: কুরাইশদের সাথে আলোচনার জন্য নবীজি হযরত উসমান (রা.)-কে মক্কার ভেতরে পাঠান। কিন্তু একপর্যায়ে চারদিকে গুজব ছড়িয়ে পড়ে যে কাফেররা উসমান (রা.)-কে নির্মমভাবে শহীদ করেছে। এই খবর শুনে দয়ার নবী (সা.) হুদাইবিয়ার একটি বাবলা গাছের নিচে দাঁড়িয়ে ওনার ১৪০০ নিরস্ত্র সাহাবিদের নিয়ে এক ঐতিহাসিক শপথ গ্রহণ করেন—”যতক্ষণ না আমরা উসমানের রক্তের বদলা নিচ্ছি, আমরা এই মাঠ থেকে এক পা-ও নড়ব না এবং প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব।” ইসলামের ইতিহাসে এই সাহসী রক্তশপথকে ‘বাইয়াতুর রিদওয়ান’ বলা হয়, যা শুনে কাফেরদের বুক ভয়ে কেঁপে উঠেছিল।
* ৩. ১০ বছরের শান্তি চুক্তি (হুদাইবিয়ার সন্ধি): পরবর্তীতে হযরত উসমান (রা.) অক্ষত অবস্থায় ফিরে এলে কুরাইশদের প্রতিনিধি সুহাইল ইবনে আমরের সাথে মুসলমানদের একটি বিখ্যাত ১০ বছরের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে ‘হুদাইবিয়ার সন্ধি’ নামে অমর হয়ে আছে। বাহ্যিকভাবে এই চুক্তির শর্তগুলো মুসলমানদের বিপক্ষে মনে হলেও, পবিত্র কুরআনে স্বয়ং আল্লাহ এই চুক্তিকে ‘ফাতহুম মুবিন’ বা ‘সুস্পষ্ট বিজয়’ হিসেবে ঘোষণা করেছিলেন। কারণ এই শান্তির সুযোগেই পরবর্তী মাত্র ২ বছরের মধ্যে আরবের ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে পড়ে এবং ৮ম হিজরিতে কোনো রক্তপাত ছাড়াই মক্কা বিজয় সম্পন্ন হয়।
* ৪. বর্তমানের ঐতিহাসিক ধ্বংসাবশেষ: হুদাইবিয়ার সেই ঐতিহাসিক ময়দানে উসমানীয় ও প্রাচীন যুগে পাথরের তৈরি একটি চমৎকার প্রাচীন মসজিদ এবং কেল্লা নির্মাণ করা হয়েছিল। বর্তমানে তার ঠিক পাশেই একটি আধুনিক সুন্দর বড় মসজিদ তৈরি করা হয়েছে এবং প্রাচীন পাথুরে খিলান ও দেয়ালগুলো ইতিহাসের স্মারক হিসেবে ওভাবেই রেখে দেওয়া হয়েছে।
ইসলামের ইতিহাসের অন্যতম প্রধান টার্নিং পয়েন্ট এই ‘হুদাইবিয়ার সন্ধি’র ইতিহাসটি আপনার কেমন লাগলো? কমেন্ট বক্সে আমাদের জানান! ✍️
📸 ছবি: সংগৃহীত (অনলাইন)
