নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের গভীর শোক

অনলাইন ডেস্ক
জুলাই ১২, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের গভীর শোক

কাতারের আধুনিক রূপকার, সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১২ জুলাই এক শোক বার্তায় বলেন,

“শেখ হামাদ বিন খলিফা আল থানি ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন মুসলিম উম্মাহর এক দূরদর্শী ও বলিষ্ঠ নেতা। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমীর হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর গতিশীল নেতৃত্বে কাতার শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত ও আন্তর্জাতিক কূটনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে ২০১৩ সালে তাঁর ছেলে বর্তমান আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “তাঁর ইন্তিকালে বিশ্ববাসী এবং বিশেষ করে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান ও দরদী অভিভাবককে হারাল। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং এ দেশে কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর অবদান অনস্বীকার্য। আমরা বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাতারের রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য দোয়া করছি। একই সাথে শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করছি।