নয়াখবর
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬” উপলক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রমোশনাল প্রচার কার্যক্রম

অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে আগামী ১২-১৪ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬”।

উক্ত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি সম্মতি জ্ঞাপন করেছেন।

এ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে ০৯ আগস্ট ২০২৬গ খ্রিষ্টাব্দ থেকে “ইনোভেশন ফেয়ার ২০২৬”-এর ডিজিটাল প্রচারণা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশিন পর্ণিনী, যুগ্নসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই প্রচারণার আওতায় ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইনোভেশন ফেয়ারের বিভিন্ন কার্যক্রম, অংশগ্রহণের সুযোগ, উদ্ভাবনী উদ্যোগ এবং সংশ্লিষ্ট তথ্য নিয়মিতভাবে প্রচার করা হবে।

প্রযুক্তি সর্বশেষ