নয়াখবর
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় নতুন স্কাইক্রাপার

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

তেজগাঁওয়ে হাতিরঝিলের তীরে নির্মাণাধীন Dhaka Tower রাজধানীর অন্যতম আলোচিত স্কাইস্ক্র্যাপার । প্রকল্পটির ডেভেলপার Shanta Holdings Limited, আর এর স্থাপত্য নকশা করেছে নেদারল্যান্ডসের স্থাপত্য প্রতিষ্ঠান OMA (Office for Metropolitan Architecture)। বাংলাদেশে এটি OMA-র প্রথম প্রকল্প।

ভবনটির উচ্চতা হবে প্রায় ৫০০ ফুট (১৫০ মিটার)। এতে থাকবে ৩৮টি ফ্লোর, সঙ্গে ৬টি বেজমেন্ট, যেখানে ৭২৪টি গাড়ি রাখা যাবে। ভবনজুড়ে অফিস স্পেস হবে প্রায় ১ লাখ ৮০ হাজার বর্গমিটার, যা প্রায় ১৯ লাখ বর্গফুটের সমান। ভবনের সবচেয়ে উপরের তলায় থাকবে একটি রেস্তোরাঁ এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত দুই স্তরের অবজারভেশন ডেক। অর্থাৎ ভবনটি শুধু অফিসের জন্য নয়, সাধারণ মানুষও এখান থেকে পুরো ঢাকা শহর দেখতে পারবে ।
ভবনটির নির্মাণ শেষ হওয়ার কথা ২০২৮ সালে। সেদিন ঢাকার স্কাইলাইনে যোগ হবে এমন এক ভবন, যার নকশা বিশ্বমানের, আর যা গড়ে উঠেছে আমাদেরই রাজধানীতে!