নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা ও জাতীয় দিবস জুনিয়র ফুটবল টুর্নামেন্টে ড্রিমস জুনিয়র টিম চ্যাম্পিয়ন।

অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতা ও জাতীয় দিবসে জুনিয়র ফুটবল টুর্নামেন্টে ড্রিমস জুনিয়র টিম চ্যাম্পিয়ন হয়েছে। ২-০ গোলে স্থানীয় শক্তিশালী  ঈগল টিমকে হারিয়ে ড্রিমসের মুনতাসির, জামি ,  আইয়ান আয়াজ আর ইজাবের সতীর্থরা  চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয়। শুক্রবার বিকেলে দক্ষিণ বনশ্রীর বালুর মাঠে স্থানীয় কিশোরদের চারটি দল নিয়ে টুর্নামেন্ট  আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে ড্রিমস জুনিয়র টিম,  টাইগার টিম, ঈগল টিম ও বাজপাখি।  ৪ গোল করে ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছেন ড্রিমস টিমের জিএম মুনতাসির,  সেরা গোলকিপার ড্রিমস জুনিয়র ক্লাবের ইশা খান  ও ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ঈগল টিমের তরিকুল ইসলাম।  এর আগে  গ্রুপ পর্বে ড্রিমস জুনিয়ররা বাজপাখি কে হারিয়ে এবং ঈগল টিম শক্তিশালী টাইগার টিমকে হারিয়ে ফাইনালে উঠে । ড্রিমস  স্পোর্ট ক্লাবের সৌজন্যে চ্যাম্পিয়ন দল বিজয়ী দলসহ  সকল খেলোয়াড়দের কে বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়।  ফেনী জনগণ এবং ড্রিমস স্পোর্টস ক্লাবের কর্মকর্তারা ম্যাচটি দারুণভাবে  উপভোগ করেন।