নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও আর্থিক জরিমানা

অনলাইন ডেস্ক
জুন ২৯, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

জনস্বার্থে সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সায়দাবাদ বাসস্ট্যান্ডের কার্যক্রম সচল রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম -এর নেতৃত্বে সোমবার সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে সায়দাবাদ বাসস্ট্যান্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টি আর ট্রাভেলস-এর একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়, যা বাসস্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছিল।
এছাড়া বাসস্ট্যান্ডের অভ্যন্তরে নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টে উক্ত মামলাগুলোর মাধ্যমে মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিক চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে।