নয়াখবর
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

 

রাষ্ট্র মালিকানাধীন শবিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সাথে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে ইআইআইএল-এর পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৬ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইআইআইএল-এর পরিচালনা পর্ষদের ৭৮তম সভায় এই নিয়োগ প্রদান করা হয়। নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ইআইআইএল পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিবিবর হোসাইন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুরুল আলম।