নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেওড়াপাড়া হতে মিরপুর ১০ পর্যন্ত মেট্রো রেলের পোস্টার ও লিফলেট অপসারণ কার্যক্রম বাস্তবায়িত

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের নির্দেশে ৭২ ঘন্টার মধ্যে শেওড়াপাড়া মেট্রোরেল হতে মিরপুর ১০ মেট্রো রেল পিলারে সকল প্রকার পোস্টার ও লিফলেট সরিয়ে ফেলার নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে |

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ছাত্রদল ও যুবদলের স্বেচ্ছাসেবক সদস্যরা এই কার্যক্রম বাস্তবায়ন করেন |

স্বেচ্ছাসেবক সদস্যরা আজ সকাল ১০ টা হতে মিরপুর-১০ মেট্রোলের পিলারের পোস্টার ও লিফলেট অপসারণ কার্যক্রম শুরু করেন এবং বিকেল নাগাদ শেওড়াপাড়া মেট্রো রেল এলাকায় এসে অপসারণ কার্যক্রম শেষ হয় |

এ সময় মেট্রোলের প্রতিটি পিলার ও আশেপাশের এলাকা হতে সকল ধরনের লিফলেট ও পোস্টার অপসারণ করা হয় |

এই অপসারণ কার্যক্রম বাস্তবায়নের ফলে মেট্রোলের নিচের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন হয়েছে বলে পথচারীরা জানান |

উল্লেখ্য,গতকাল শেওড়াপাড়া মেট্রো রেল এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন কালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মেট্রোরেল নিচে পিলারের লিফলেট ও পোস্টার ৭২ ঘন্টার মধ্যে অপসনের নির্দেশ দেন