নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নিতে আগ্রহী সুইজারল্যান্ডভিত্তিক এভিয়েশন প্রতিষ্ঠান ‘সুইসপোর্ট’

অনলাইন ডেস্ক
জুন ১৬, ২০২৬ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার বিমানমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি।

  • বেসামরিক বিমান পরিবহণ খাতে সহযোগিতা জোরদারে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সুইসপোর্ট’।

মঙ্গলবার (১৬ জুন) মন্ত্রণালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি এই আগ্রহের কথা জানান।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী সুইজারল্যান্ডের এই প্রস্তাবকে স্বাগত জানান। তারা একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানিয়ে আশ্বস্ত করেন, এটি যথাযথভাবে বিবেচনা করা হবে।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং দুই দেশের এভিয়েশন খাতের অংশীজনদের মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধির সুযোগ নিয়ে পর্যালোচনা করেন।
রাষ্ট্রদূত রেংগলি বাংলাদেশের এভিয়েশন শিল্পের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার এবং সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্বেষণে সুইজারল্যান্ডের আগ্রহের কথা তুলে ধরেন।
উভয়পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় এবং বেসামরিক বিমান পরিবহণ ও সংশ্লিষ্ট সেবা খাতে সহযোগিতা বাড়াতে একমত হন।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার যৌথ অঙ্গীকারের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।