নয়াখবর
বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান

অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ এর প্রতিমন্ত্রী মো: রাজীব আহসান এমপি আকস্মিকভাবে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি বন্দর পরিদর্শনে এসে বন্দরের ওজন স্কেল, শেড/ইয়ার্ড, স্ক্যানার, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রমসহ বন্দর কর্মকর্তাদের উপস্থিতির বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান উপস্থিত ছিলেন।

প্রথমে তিনি বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, কাস্টমস, ইমিগ্রেশন ও জিরো পয়েন্ট এলাকার কার্যক্রম পরিদর্শন করেন। অত:পর বন্দরে প্রশাসনিক ভবনে বন্দর ব্যবহারকারীদের সাথে বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে বন্দরের কার্যক্রম আরও গতিশীল করা, যাত্রীদের ভোগান্তি কমানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বাণিজ্যিক কার্যক্রমে গতি আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি সচল রাখতে বেনাপোল স্থলবন্দর অনন্য ভূমিকা পালন করছে। বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইতোমধ্যে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ শুরু করা হবে।’

পরে প্রতিমন্ত্রী বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন এলাকা এবং বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বন্দরের কার্যক্রম ও অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মো. রুহুল আমিন, ইমিগ্রেশন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।