নয়াখবর
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল প্রদানে নাগরিক সেবা সহজ হবে : প্রশাসক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের মাঝে মোটর সাইকেল বিতরণ করা হয়েছে |

বৃহস্পতিবার সকালে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান কর্মচারীদের হাতে গাড়ির চাবি দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন |

এ সময় প্রশাসক বলেন, কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল প্রদানের মাধ্যমে নাগরিক সেবা আরও সহজ হবে |
যেসব কর্মকর্তা-কর্মচারী মোটরসাইকেল পেয়েছেন তারা ঢাকার মশক নিয়ন্ত্রণ ,পরিষ্কার পরিচ্ছন্ন ও ড্রেন ব্যবস্থার সেবা প্রদান করবেন |

যেসব রাস্তায় গাড়ি প্রবেশ করে না সেখানে সহজে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা যায় এবং এই মোটরসাইকেল এর মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা আরো দ্রুত ও উন্নত করা যাবে |

উল্লেখ্য, মোটরসাইকেল বরাদ্দ নীতিমালা অনুযায়ী ২১ জন কর্মকর্তা-কর্মচারী অনুকূলে হায়ার পারচেজ এর ভিত্তিতে ভিত্তিতে ৪৮ লক্ষ টাকা ব্যয় ২১ টি মোটরসাইকেল ক্রয় করা হয় |

এই কর্মসূচির আওতায় রাজস্ব বিভাগের ৭ জন, স্বাস্থ্য বিভাগের ০৬ জন, প্রকৌশলী বিভাগে ০৪ জন, সচিব দপ্তরে ০২ জন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ০১ জন ও প্রশাসক দপ্তরের ০১ জন মোটরসাইকেল পেয়েছেন |

কর্মচারীরা ১২০ কিস্তি ঋণ পরিশোধের পর তারা নিজেদের নামে মোটরসাইকেল নিতে পারবেন |

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় পপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন |