নয়াখবর
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের পেশাজীবী মহিলা বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর (মহিলা বিভাগ)-এর শিক্ষা, পেশাজীবী ও সিভিল সোসাইটি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষিকাদের অংশগ্রহণে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন ২০২৬) রাজধানীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের শিক্ষা, পেশাজীবী ও সিভিল সোসাইটি বিভাগের দায়িত্বশীলা ফাতেমা খাতুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা, পেশাজীবী ও সিভিল সোসাইটি বিভাগের দায়িত্বশীলা উম্মে নওরীন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে নৈতিক শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সততা, সচেতনতা ও দক্ষতার সমন্বয়ের মাধ্যমে নিজেদেরকে আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ। তিনি ইসলামী শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, এ ব্যবস্থায় ইসলামি মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয় ঘটেছে। এটি তাওহিদভিত্তিক ও জবাবদিহিমূলক একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে জ্ঞান ও আমলের সমন্বয় রয়েছে। তিনি বলেন, পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শিক্ষকদের নিজেদের দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের মাঝে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামাল পিয়া তাঁর শুভেচ্ছা বক্তব্যে দাঈসুলভ দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষিকাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রেহানা সুলতানা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সদস্যা ফাতেমা খাতুন ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী সভা শেষ হয়