জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান
রবিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডেঙ্গু রোগী সনাক্তকরণ ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত Mobile fever clinic সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রশাসক এই আহ্বান জানান |
এ সময় প্রশাসক জানান , প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে দেশ পরিচালনার সফলতা অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
প্রশাসক, দেশের মানুষের মৌলিক অধিকার এবং সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং যেকোনো চক্রান্ত প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।
নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসা সেবা পায়, সেজন্য আমাদের এই মোবাইল ফিভার ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মিরপুর ১০ নম্বরের পাশাপাশি মিরপুর ১ নম্বরের ফুটপাতে অবৈধ স্থাপনা ও দখলমুক্ত করে নগরবাসীর চলাচলের জন্য ফিরিয়ে দিতে পেরেছি একমাত্র নগরবাসীর সাথে ছিলো বলে।
তিনি নগরবাসীকে তার সাথে থাকার আহ্বান |
