নয়াখবর
মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কসবায় ছাত্রদের জন্য হেল্পডেস্ক

অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আতাউর রহমান সরকারের সহযোগিতায় ও কসবা ও আখাউড়া উপজেলা ইসলামী ছাত্র শিবিরের ব্যবস্থাপনায় “হেল্প ডেস্ক ও তথ্য কেন্দ্র” স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার  কসবা সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দাবাদ উচ্চ বিদ্যালয় ও শিক্ষা সনদ বায়েক উচ্চ বিদ্যালয়, আখাউড়া উপজেলা মোগড়া উচ্চ বিদ্যালয়,রেলওয়ে পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। হেল্প ডেস্কের ও তথ্য কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন,প্রাথমিক ঔষধ পএ, কলম ও পরিক্ষাসামগ্রী প্রদান করেন এবং তথ্য প্রদান, দিকনির্দেশনা এবং বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে, যা তাদের পরীক্ষা কার্যক্রমকে সহজ ও নির্বিঘ্ন করতে সহায়ক ভূমিকা রাখছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কসবা উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা, আখাউড়া উপজেলা শিবির সভাপতি শেখ আসিফ, কসবা পশ্চিম সভাপতি আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা জানান, পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়জুড়ে এ সেবা অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা মনে করেন, এমন কার্যক্রম পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সহায়ক এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।