নয়াখবর
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দসহ ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের দাবি ও ব্যাংক লুটেরা এস আলমের অশুভ হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আজ সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করা হয়। কর্মসূচি শুরু হওয়া মাত্রই আগে থেকেই ওৎ পেতে থাকা এস আলমের দোসর যাদের অবৈধ নিয়োগের কারণে চাকরিচ্যুত হয়েছে তারা ব্যাংকের শেয়ার হোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালায়। এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন ইসলামী ব্যাংকের ৩ কোটি গ্রাহকের আমানতের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ৭ দফা দাবিতে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু আজকের ঘটনা কোনভাবেই ছোটখাটো ঘটনা হিসেবে দেখা যায় না। এই ঘটনায় এস আলম গ্রুপের অশুভ শক্তির ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা কেবলমাত্র অবৈধ নিয়োগে চাকরিচ্যুতরা করেনি বরং এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ। সিসি টিভি ও গণমাধ্যম কর্মীদের ধারণ করা ভিডিও ফুটেজ দেখে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান