নয়াখবর
বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে জাতীয় পর্যায়ের খেলোয়াড় ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান

অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে যারা নির্ধারিত শর্ত পূরণ করবে, কেবল তারাই জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে উক্ত ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ভর্তি প্রার্থীরা আগামী ১২ মার্চ ২০২৬ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন ফি ১,০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সেবার মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে ভর্তির জন্য যোগ্যতা ও শর্তাবলি নিম্নরূপ-

ক) প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে;

খ) বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক (অনূর্ধ্ব ২৩/২০/১৯/১৭/১৬) দলের সদস্য হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে;

গ) ব্যক্তিগত ক্রীড়াসমূহে (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলা) জাতীয় র‌্যাঙ্কিং অনুযায়ী ১ থেকে ৫ এর মধ্যে থাকতে হবে;

ঘ) ক-গ ধারায় উল্লেখিত সকল খেলোয়াড় প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে খেলোয়াড় হিসেবে ভর্তির জন্য আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট ইউনিটের প্রধানগণ এই লিখিত পরীক্ষা গ্রহণ করবেন।