নয়াখবর
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের শিক্ষক  অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, দেশের সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার উন্নয়ন, প্রসার ও আধুনিকায়নে তিনি অনন্য অবদান রেখে গেছেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার উন্নয়নেও অসামান্য অবদান রেখেছেন। এসব অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান ০৮ মার্চ ২০২৬ রবিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’য় অনুষ্ঠিত হয়। নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে