মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের পরে উড্ডয়ন করে।
- প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এর তথ্য জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহোদয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং টিম এবং জাপানের টেকনিশিয়ানগণ সুচারুরূপে কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে পুশব্যাক হয় এবং ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ফ্লাইটটি ৩০ অক্টোবর ২০২৬ বাংলাদেশ সময় রাত ৩টায় ঢাকায় অবতরণ করবে।
