নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশবান্ধব হলো ব্লকের ব্যবহার বৃদ্ধি নিয়ে মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সভা

অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে হলো ব্লকের ব্যবহার বৃদ্ধি এবং নির্মাণ খাতে এর প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দের এক সভা রবিবার বাংলাদেশ সচিবালয় অনুষ্ঠিত হয়।

সভায় রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্প্রসারণ এবং নির্মাণ খাতে হলো ব্লকের প্রয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরিবেশ সুরক্ষা ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে নির্মাণ খাতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।