নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জর্ডানগামী কর্মীদের আর্থিক প্রতারণা রোধে মোবাইল কোর্ট অভিযান

অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

জর্ডানগামী কর্মীদের দালালচক্রের মাধ্যমে আর্থিক প্রতারণা ও হয়রানি থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে আজ 9-10-2026 তারিখে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর উদ্যোগে, স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (SRB)-এর সহযোগিতায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রবাসগামী কর্মীদের নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করা এবং দালালচক্রের প্রতারণা নির্মূলের লক্ষ্যে বোয়েসেলের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সচেতন হোন, প্রতারণা থেকে দূরে থাকুন। বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের জন্য বোয়েসেলের নির্দেশনা অনুসরণ করুন।