নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কর্মমূখী ও নৈতিক শিক্ষার সমন্বয়ে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার মাধ্যমেই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব-উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, “পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। কর্মমূখী ও নৈতিক শিক্ষার সমন্বয়ে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার মাধ্যমেই আমরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। অথচ বাংলাদেশে কর্মমূখী ও নৈতিক শিক্ষার সংকট বিদ্যমান। এ সংকট মোকাবেলা করে আদর্শ, কর্মমূখী ও নৈতিক জাতি গঠন করা সম্ভন।”

 

 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ড্রিম  জেনারেশন কনফারেন্স হলে ইউনিভার্সিটি স্টাডি ফোরাম, উত্তরার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ‘বাংলাদেশে শিক্ষার সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন  । অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষাবিদ ও গবেষকগণ বর্তমান শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের পথ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ (কী-নোট স্পিকার) উপস্থাপন করেন সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহাদাত কবির। তিনি তাঁর উপস্থাপনায় বর্তমান শিক্ষা সংকটের মূল কারণগুলো চিহ্নিত করেন এবং সেখান থেকে উত্তরণের জন্য বাস্তবসম্মত কিছু সুপারিশ তুলে ধরেন।
ইউনিভার্সিটি স্টাডি ফোরামের সভাপতি এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফ্যাকাল্টি মেম্বার ড. মো. রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্যানেল আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ মতামত ও বক্তব্য প্রদান করেন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল আজিজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন ড. ইব্রাহীম সালেহীন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রবিষয়ক বিভাগের পরিচালক আবদুল মতিন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান মো. জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তরা ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সাকোয়াত জামান সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মো. ওমর হোসেন।

সেমিনারের এক পর্যায়ে ওপেন সেশন করা হয়। সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বাংলাদেশে শিক্ষার সংকট ও তার থেকে উত্তরণের উপায় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তাগণ বাংলাদেশে শিক্ষা সিলেবাসে নৈতিক শিক্ষার সংকট, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর বিশেষ জোর দেন। তাঁরা মনে করেন, নৈতিক ও কর্মমূখী শিক্ষা ব্যতিত সমৃদ্ধ দেশ ও জাতি গঠন করা সম্ভব নয়। সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত উদ্যোগই পারে দেশের শিক্ষা খাতের বিদ্যমান সংকট নিরসন করতে। সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও স্কলার উপস্থিত ছিলেন।