নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারি মেনটেনেন্স ইঞ্জিনিয়ার সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মেহতাব কায়েসকে সাময়িকভাবে দরখাস্ত করা হয়েছে।   গত ৮ তারিখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার নিমিত্তে প্রয়োজনীয় লিংক তৈরি করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মোঃ মেহতাব কায়েসকে দায়িত্ব দেয়া হয়। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ফলাফল প্রকাশের আগে তা ওয়েব পোর্টালে আপলোড আপলোড না করার জন্য নির্দেশনা দেয়া হয়। কিন্তু আজ ঢাকা বিভাগের ৯ টি জেলার ফলাফল আপলোড করা হয়। অল্প সময় সচল থাকায় এ লিংকগুলো থেকে সাধারণ ব্যবহারকারীরা ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে।
এ ঘটনার তদন্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো: মিরাজুল ইসলাম উকিলকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ‌ কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষা অফিসার (উপবৃত্তি বিভাগ) মোঃ জিয়াউল কবির সুমন ও সহকারী পরিচালক (প্রশাসন ২) মোছাম্মৎ রোকসানা হায়দার।

ঘটনাটি তদন্তপূর্বক তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এছাড়াও অভিযুক্তের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।