নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু : বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৬ লক্ষ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

অনলাইন ডেস্ক
জুন ২৮, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আজ রবিবার  আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজধানীর কাকলি হাইস্কুল এন্ড কলেজে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম উপর্যুক্ত কর্মসূচীর উদ্বোধন করেন।

​ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে:
• ​৬-১১ মাস বয়সী: ১,৩৫,৬০৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ​১২-৫৯ মাস বয়সী: ৪,৫৪,৯৩২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আইইউ) খাওয়ানো হবে।

​ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার ১,৭৬০টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। মাঠপর্যায়ে কর্মসূচি সফল করতে প্রায় ৩,৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ক্যাম্পেইনে নগরবাসীর সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে।