নয়াখবর
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক

অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

ষাটের দশকের তুখোর ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত কবি, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের খ্যাতিমান সাবেক সাহিত্য সম্পাদক কবি আল মুজাহিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন – ডিইউজে। যৌথ শোকবাণীতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে- সভাপতি শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, কবি আল মুজাহিদী মৃত্যুতে সাংবাদিক ও সাহিত্যিাঙ্গন এক উজ্জল নক্ষত্র হারালো, যা পূরণ হবার নয়।

শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৪৩ সালের ১ জানুয়ারি তিনি জন্মেছিলেন।

​ দীর্ঘকাল দৈনিক ইত্তেফাকের সাহিত্য সাময়িকী সম্পাদনাকালে তার হাতে তৈরি হয়েছে অনেক লেখক ও সাংবাদিক তৈরি করেছেন।
মহান রবের কাছে দোয়া তিনি যেন কবি আল মুজাহিদীর সকল মানবিক ভুলগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের সুশীতল ছায়ায় আশ্রয় দান করেন এবং তার স্বজনদের ধৈর্য্য ধারণের তৌফিক দেন।

শনিবার  দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে
এবং বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।