নয়াখবর
সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগে প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সরকার মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে মুখ্যসচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি গ্রেড-১ মর্যাদায় এ পদে দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, মুখ্যসচিবের পদ শূন্য হওয়ায় জনস্বার্থে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।