বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মোট ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকায় জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, Rules of Business, 1996 এর Rule 3(বি)-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এ নিয়োগ প্রদান করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন—
১) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২) নজরুল ইসলাম খান
৩) রফুল কবির রিজভী আহমেদ
৪) মোঃ ইসমাইল জবিউল্লাহ
৫) ড. রাশেদ আল মাহমুদ তৃতীয়ার
এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন—
১) হুমায়ুন কবির
২) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম
৩) ডা. জহুর রহমান
৪) ড. মাহদি আমিন
৫) রেহেন আফিস আসাদ
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
সরকারি এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট উপদেষ্টারা নিজ নিজ দায়িত্ব পালন শুরু করবেন বলে জানা গেছে।
