নয়াখবর
শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টিসিএ’র নতুন সভাপতি মহসিন, সাধারণ সম্পাদক রিপন

অনলাইন ডেস্ক
মে ২৫, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

প্রেস রিলিজ

টিসিএ’র নতুন সভাপতি মহসিন, সাধারণ সম্পাদক রিপন

নিজস্ব প্রতিবেদক

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ মহসিন এবং সাধারণ সম্পাদক পদে মৃধা মোহাম্মদ রিপন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২২ মে) রাজধানীর কারওয়ান বাজারস্থ টিসিএ কার্যালয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার জিয়া জহির পল্লব এবং নির্বাচন কমিশনার শহিদ ইসলাম ও হুমায়ূন কবির টিটু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ৩১২ জন ভোটারের মধ্যে ২৯২টি ভোট গণনা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: হেলাল আহমেদ সজিব ও মোঃ সেলিম।
সহ-সাধারণ সম্পাদক: নূরে আলম ও জহুরুল হক জনি।
সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ উজ্জল হোসেন ও মোহাম্মদ মিজানুর রহমান।
অর্থ সম্পাদক: ফরিদ আহমেদ ভূঁইয়া।
সহ-অর্থ সম্পাদক: মোহাম্মদ ইউনুচ আলী।
দপ্তর সম্পাদক: তপন কুমার সাহা।
সহ-দপ্তর সম্পাদক: সোহাগ খান।
প্রচার সম্পাদক: আবু তালেব হাসান।
সহ-প্রচার সম্পাদক: মাহমুদ আলী বাবলু।
প্রশিক্ষণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ মাসুদুর রহমান।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন— মোঃ হান্নান, শেখ মোহাম্মদ মামুন, অরুণ চন্দ্র হাওলাদার গৌতম ও আবু হানিফ সোহেল।

নবনির্বাচিত নেতৃবৃন্দ টিসিএ’র পেশাগত মর্যাদা রক্ষা, সদস্যদের কল্যাণ এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।