নয়াখবর
শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক
মে ৪, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

    প্রধানমন্ত্রী  তারেক রহমানের উপস্থিতিতে শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য।

 রোববার রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়।

শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান নব-নির্বাচিত নারী সংসদ সদস্যদের অভিনন্দন জানান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অংশগ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, বিরোধী দলীয় চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের গেজেট প্রকাশ করে