নয়াখবর
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের দেখতে গেলেন ঢাবি উপাচার্য

অনলাইন ডেস্ক
এপ্রিল ১১, ২০২৬ ৪:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম  ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার রাত ১০:৩০ টায় রাজু ভাস্কর্য চত্বরে অনশনরত শিক্ষার্থীদের দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। উপাচার্য বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সুস্থ থাকুক। কোন শিক্ষার্থী যেন অসুস্থ না হয়ে পড়ে। শিক্ষার্থীরা অনশন ভেঙ্গে বাসায় ফিরে যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, অনশনরত শিক্ষার্থীদের বার্তা সরকারের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে। জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। শিক্ষার্থীদের সুস্থ থাকার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল বুধবার রাতেও চিকিৎসকদল প্রেরণ করা হয়েছিল।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং আইবিএ’র অধ্যাপক ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।