নয়াখবর
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়ব নামক ১ জন আটক

অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

 

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়ব (৪৩) নামক এক ব্যক্তিকে মঙ্গলবার  আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার জে আর এন্ড ব্রাদার্স নামক একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।