নয়াখবর
শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

গণতন্ত্র সুরক্ষিত রাখার স্বার্থে সরকার পরিচালনার প্রাণকেন্দ্র সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ একথা বলেন।

সভায় বলা হয়, বিগত ১৭ বছর ফ্যাসিবাদের সময় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা ছিল না। সাংবাদিকতার নামে এখানে অপ-সাংবাদিকতা হয়েছে। এখন গণতান্ত্রিক সরকারের সময় একইধরনের কার্যক্রম চলার সুযোগ নেই। গণতান্ত্রিক বাংলাদেশকে সুসংহত রাখতে সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চালু রাখতে হবে। এর কোন বিকল্প নেই।

সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূরে আলম বর্ষণ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান, সাংগঠনিক সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল, দপ্তর সম্পাদক আহসান কামরুল, নির্বাহী সদস্য খন্দকার আলমগীর হোসাইন, আকতার হাবিব, মাহমুদুল হাসান, আলতাফ হোসাইন, মোক্তাদির হোসেন, আল আমিন সেলিম, মোহাম্মদ আলী আবির, আদিত্য রিমন প্রমুখ