পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস,পরীক্ষাসহ সকল কার্যক্রম আগামী ২৯ মার্চ ২০২৬ রবিবার থেকে যথারীতি শুরু হচ্ছে। উল্লেখ্য, দাপ্তরিক কার্যক্রম গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে।
আগামী ২৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
