নয়াখবর
শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দর থানায় জামায়াতের ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
মার্চ ১২, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

জনগণকে সাথে নিয়ে স্হানীয় নির্বাচনে জনতার বিজয় পুনরুদ্ধার হবে।
– রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি ডঃ মুহাম্মদ রেজাউল করিম বলেন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী কে ভোট দিয়েছিলো। কিন্তু, প্রশাসন- নির্বাচন কমিশন ও ডিপ স্টেট ম্যানেজ করে জনগণের রায়কে পাল্টিয়ে দেওয়া হয়েছে। দিনে ইলেকশন ও রাতে সিলেকশন করে আমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে দূরে সরিয়ে রাখলে ও জনগণ থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব নয়। এই উজ্জীবিত জনতাকে সাথে নিয়েই আসন্ন স্থানীয় নির্বাচনে জনতার বিজয় পুনরুদ্ধার হবে –ইনশাআল্লাহ।

বুধবার রাজধানীর বিমানবন্দর থানাধীন ৪৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ মাওলানা এনামুল হক শিপন- এর পক্ষ থেকে স্থানীয় ভোটার ও সর্বসাধারণ দের নিয়ে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জনাব রেজাউল করিম আরো বলেন, রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে একজন মুমীন বান্দা নিজেকে পরিশুদ্ধ করার পাশাপাশি মুমীন হিসাবে দেশ গঠনে ভূমিকা থাকা জরুরী।
সমাবেশে মহানগরী জামায়াত সেক্রেটারি উপস্থিত জনতার সম্মুখে সংগঠনের বিমানবন্দর থানা জামায়াতের আমীর ও স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা এনামুল হক শিপনকে ৪৯ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সৎ, যোগ্য ও সুশিক্ষিত এই প্রার্থী কে বিজয়ের জন্য সবাই কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।

বিমানবন্দর থানা আমীর ও ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ মাওলানা এনামুল হক শিপন বলেন বিগত দিনে শত প্রতিকুলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ওয়ার্ড বাসীকে সাথে নিয়ে ব্যাপক ভিত্তিক সামাজিক ও জনকল্যাণমুখী কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছি। ফ্যাসিবাদী শাসনামলে বার বার হামলা -মামলা ও কারা নির্যাতনের পরে ও গন মানুষের কল্যানে আমাদের পথচলা থমকে যায়নি। ব্যক্তিগত ভাবে আমার অঢেল টাকা পয়সার পুঁজি নাই কিন্তু আমার পুঁজি হচ্ছে ৪৯ নং ওয়ার্ড বাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা। এই পুঁজি নিয়েই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমি প্রতিযোগিতা করবো এবং বিজয়ী হবো– ইনশাআল্লাহ

বিমানবন্দর থানা জামায়াতের প্রচার মিডিয়া সেক্রেটারি ও ৪৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুর রাহীম সাব্বীরের সঞ্চালনা ও থানা মজলিশে শুরা সদস্য এডভোকেট ইব্রাহিম খলিলের সভাপতিত্বে স্হানীয় কাওলার আকসা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল মাঠে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।