নয়াখবর
রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর-৩ আসনের উপনির্বাচনে সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক
এপ্রিল ১১, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

গত ৯ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুরতর আহত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুরের শ্রীবরদী উপজেলার একজন জনাব সিরাজুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১১ এপ্রিল তার অবস্থার খোঁজ খবর নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এমপি। এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে জনাব সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হাসপাতালে চিকিৎসারত অন্য রোগীদের খোঁজ নেন। পরে তিনি মহান রবের দরবারে জনাব সিরাজুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

 

ময়মনসিংহ মেডিকেল থেকে বেরিয়ে আসার সময় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তিনি সরকারের উদ্দেশে বলেন, আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। সন্ত্রাসী কায়দায় কোনো আদর্শকে মোকাবেলা করা যায় না। ভবিষ্যতে আয়োজিত কোনো নির্বাচনে এভাবে যাতে সন্ত্রাসী কায়দায় মানুষের ওপর হামলা করে নির্বাচন করতে না হয়- সে ব্যাপারেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিনি আরও বলেন, এই জাতীয় ঘটনাকে কোনভাবেই ছোট করে দেখা যায় না, উচিতও নয়। উপনির্বাচনে ভোটদানে বাধাদান ও সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর জনাব আব্দুল করিম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী, শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম ও জামায়াত নেতা শেরপুর-৩ আসনের প্রার্থী জনাব মাসুদুর রহমানসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মীরা