নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রমে কোনো বাধা নেই- বাণিজ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রমে কোনো বাধা নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে জানিয়েছে, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা-নিষেধ আরোপ করা হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ বিষয়টি স্পষ্ট করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের ৩০ জুলাই ২০২৬ তারিখের ১৫৪ নম্বর স্মারকমূলে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করেছিল কিন্তু সংগঠনটির স্বাভাবিক কার্যক্রমে কোনো বাধা-নিষেধ আরোপ করা হয়নি বলে জানানো হয়েছে।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের পক্ষ থেকে ১৬ আগস্ট ২০২৬ তারিখে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাখ্যা প্রদান করা হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, রিহ্যাবের নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা-নিষেধ নেই। ফলে সংগঠনের অন্যান্য সাংগঠনিক ও নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে।
রিহ্যাব প্রেসিডেন্ট মনে করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এ স্পষ্টকরণের ফলে সংগঠনটির নিয়মিত কার্যক্রম নিয়ে সব ধরনের বিভ্রান্তির অবসান হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার মাধ্যমে আবাসন খাতের উন্নয়ন ও সদস্যদের স্বার্থে রিহ্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।