নয়াখবর
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র

অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন জহির উদ্দিন স্বপন।

রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন।

গত শুক্রবার তথ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর গতকাল শনিবার তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ।