নয়াখবর
বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে  ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।

অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

 

মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-03
এর অধীনে আমেরিকা থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে MV.UBON NAREE
জাহাজটি চট্টগ্রাম বন্দরের  বহি:নোঙরে পৌঁছেছে।
ইতোপূর্বে G to G -03 চুক্তির আওতায় প্রথম শিপমেন্টর মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং  দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । জাহাজে রক্ষিত ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। G to G- 01 এবং 02 চুক্তির আওতায়
আমদানিকৃত সকল গম  দেশে পৌঁছেছে।
এখানে উল্লেখ্য, G to G-01 মোতাবেক  ২,৩৭,৮৪৫ মেট্রিক টন এবং G to G -02 মোতাবেক ২,৩০,০৩৯ মেট্রিক টন মোট: ৪,৬৭,৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে ।
দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন।দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন।চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।