জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম. হুসাইন, এমবিই-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। ১৮ জুন (বৃহস্পতিবার) বেলা ২:০০টায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর আইনবিষয়ক নির্বাহী পরিচালক ও ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নজরুল খাসরু (লন্ডন), অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক ড. হুমায়ের চৌধুরী (সিডনি বিশ্ববিদ্যালয়), নির্বাহী সদস্য হুমায়ুন পাটোয়ারী (অটোয়া), নির্বাহী সদস্য শাহিদা এইচ. হুসাইন (লন্ডন), নির্বাহী সদস্য ড. শওকত আলী (নিউইয়র্ক) এবং বাংলাদেশ সমন্বয়ক ড. হান্নান মির্জা (ঢাকা)।
বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদল প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন জাতীয় বাজেটে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধীদলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে প্রবাসীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং দেশে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
মাননীয় বিরোধীদলীয় নেতা প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস প্রদান করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
