নয়াখবর
শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সাথে জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের সাক্ষাত: রাষ্ট্রীয়ভাবে পাটকলকে পাইলট প্রকল্প করার দাবি

অনলাইন ডেস্ক
এপ্রিল ৫, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

 

‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে, অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে। সরকার ২০ টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লীজ দিতে কাজ করছে যার মধ্যে ১৪ টা মিলের লীজ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছে। রবিবার  পাটকল ও পাট শ্রমিকদের নিয়ে আপনাদের দাবীগুলো সামনে বিবেচনা করে দেখবো। বিগত সরকারের আমলে এখাতে মনোযোগ দেয় নি। আপনাদের বাস্তবায়নযোগ্য দাবীগুলো পূরণে আমরা দ্রুতই কাজ করবো ‘ বলছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম এমপি।

রবিবার  সচিবালয়ে প্রতিমন্ত্রী’র অফিসকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী’র সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন ।  চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ আল নোমান,এমপি-এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বলেন, ‘ বন্ধ থাকা পাটকলকে রাষ্ট্রীয়ভাবে পাইলটিং করে চালু করার দাবী জানাচ্ছি। এজন্য এ সেক্টরে উন্নত দেশ থেকে কারিগরি সহায়তা এনে, বেসরকারি মডেলের মতো পাট মিল থেকে অতিরিক্ত লোকবল আর ব্যবস্থাপনার জন্য মাথাভারী প্রশাসন প্রথা বাদ করে মিলগুলো চালু করলে তা লাভজনক হবে বলে আশা করা যায়। ‘

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা কমিটির আট ( ৮) দফা দাবী লিখিতভাবে পেশ করেন,যার মধ্যে উল্লেখযোগ্য দাবীগুলো- রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো চালু করা; পলিথিনের কাঁচামাল আমদানী ও ব্যবহার নিষিদ্ধ করা; পাটকে কৃষি শিল্প হিসেবে শিল্প সুবিধাদি দেয়া;পাটকল শ্রমিকদের বিধিগত সমুদয় পাওনা পরিশোধ; মিলগুলোর মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে সংরক্ষণে ব্যবস্থা গ্রহন করা ইত্যাদি।