নয়াখবর
বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাত চলাচলের জন্য নিরাপদ রাখতে হবে: ডিএনসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

ফুটপাত নাগরিকদের নিরাপদে পথ চলাচলের জন্য , ফুটপাতে কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না – ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |

শনিবার মিরপুর-১০ ফল পট্টিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানকালে প্রশাসক এই ঘোষণা দেন |

এ সময় মিরপুর ১০ ফলপট্টি এলাকায় অবৈধ স্থাপনাকারীদের তাদের দোকানসহ জিনিসপত্র নিয়ে সরে যাওয়ার নির্দেশনা হয় |

প্রশাসক নির্দেশ দেন, আবার যদি বসে তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে |

এদিকে, প্রশাসকের ঘোষণ অনুযায়ী আজ বিকেলে মিরপুর-১০ এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে |

উচ্ছেদ অভিযানকাল ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন |