নয়াখবর
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়াগামী কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

২৮ আগস্ট ২০২৬ তারিখে শ্রম চুক্তি (Employment Contract) ইস্যুর প্রেক্ষিতে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি)-তে প্রশিক্ষণরত দক্ষিণ কোরিয়াগামী কর্মীদের নিয়ে ‘মিশন-১০০’-এর অংশ হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য প্রদান করছেন বোয়েসেল-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাশেদুল হক

এ সময় তিনি দক্ষিণ কোরিয়াগামী কর্মীদের দক্ষতা, শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মিশন-১০০-এর লক্ষ্য— দক্ষ কর্মী, নিরাপদ অভিবাসন এবং দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের সুনাম ও সফলতা আরও সুদৃঢ় করা।