নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরে এলো

অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা লিভ-টু-আপিল খারিজ করে দিয়েছেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এই আপিল খারিজের ফলে ইতিপূর্বে হাইকোর্ট কর্তৃক ঘোষিত পঞ্চদশ সংশোধনীর রায় বহাল রয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। এর আগে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিধানকে সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী ও অবৈধ ঘোষণা করেছিলেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন), জামায়াতে ইসলামী ও অন্যান্য রিটকারীদের পক্ষ থেকে এই সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়ে আপিল করা হয়েছিল। আজ আপিল বিভাগ আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া সেই ঐতিহাসিক রায়টিকেই বহাল রাখেন।