নয়াখবর
রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি’র ফলাফল প্রকাশ সংক্রান্ত ওয়েবসাইট হ্যাক হওয়ার খবরটি অসত্য

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ সংক্রান্ত ওয়েবসাইট ম্যালওয়্যার আক্রান্ত (হ্যাক) হওয়ার বিষয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ওয়েবসাইট হ্যাক হওয়ার মতো কোনো ঘটনা সম্প্রতি ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের ওয়েবসাইট সম্পূর্ণ নিরাপদ আছে।

প্রকৃতপক্ষে, গুগল সার্চ ইঞ্জিনের ফলাফল (Search Results) ম্যানিপুলেশনের কারণে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংকের সঙ্গে একটি অযাচিত সাইটের তথ্য প্রদর্শিত হয়েছিল। বিষয়টি ইতোমধ্যে গুগলকে রিপোর্ট করা হয়েছে এবং গুগল কর্তৃপক্ষ সার্চ রেজাল্ট থেকে সেটি মুছে দিয়েছে। এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের ওয়েবসাইটের কোনো ধরনের সম্পর্ক নেই।

এ বিষয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।