নয়াখবর
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি

অনলাইন ডেস্ক
মে ১০, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান করে নিয়েছেন রাজধানী ঢাকার ভাটারা এলাকার মেহেদী হাসান রনি। শিক্ষাঙ্গনে পড়াশনার পরিবেশ বজায় রাখা এবং সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনাই তার একমাত্র লক্ষ‍্য বলে মন্তব্য করেন শান্ত মরিয়ম ইউনিভার্সিটির মেধাবী ছাত্র রনি।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও কেন্দ্রীয় সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে ঢাকায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রনি সংগঠন ও সামাজিক বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। জুলাইয়ের আন্দোলনে তিনি ভাটারা ও বিশ্বরোডে সামনের সারির নেতা হিসেবে গুরুত্বপূর্ণ পালন করেন।

তিনি আশা প্রকাশ করেন যে অতীতের চেয়ে আরও সক্রিয় ভূমিকা রেখে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে তিনি তার মেধা ও যোগ্যতা কাজে লাগাবেন।

এছাড়া নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য সংগঠনের সকল নেতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।