১৫ মার্চ রবিবার রাজধানীর রেস্তোরাঁয় ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরাম এর কমিটি গঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৬, ফুলবাড়ীয়া আসনের নবনির্বাচিত এমপি জননেতা অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত ফুলবাড়ীয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনেকটা সংসদীয় ধারায় হ্যাঁ-না ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এমপি মহোদয় সবার উদ্দেশ্যে পদের নাম উল্লেখ করে মতামত আহবান করেন।উপস্থিত জনতার পক্ষ থেকে কেউ কোন নাম প্রস্তাব করলে তার উপর হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হয়। এভাবে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ সেশনের জন্য ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরামের কমিটি গঠিত হয়। অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি মহোদয় কে প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়। নব গঠিত কমিটির সদস্যগণ হচ্ছেন-
সভাপতি- আইটি এক্সপার্ট মো: সাঈদুর রহমান
সহ-সভাপতি- শায়খুল সাকিব
সেক্রেটারি- এইচ এম জোবায়ের
অ্যাসি: সেক্রে- মাসুদ রানা
সাংগঠনিক সম্পাদক- মেজর (অব:) মো: রাজিবুল হাসান
কোষাদক্ষ- মো: এনামুল হক
দপ্তর সম্পাদক- আবু হাসানাত
আইন সম্পাদক- এ্যাড. খাদেমুল ইসলাম
প্রচার ও মিডিয়া সম্পাদক- কাজিম ফরহাদ
সমাজ সেবা সম্পাদক- মো: সুরুজ্জামান
ছাত্র কল্যান সম্পাদক- মো: রেজাউল করিম
উক্ত কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মিলন বলেন, ফুলবাড়ীয়া উপজেলা নানান দিক থেকে সম্ভাবনাময়। কর্মের তাগিদে এই উপজেলার লাখো মানুষ ঢাকা শহরে বসবাস করেন। তাঁদের মাঝে সম্পর্ক বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং এলাকার প্রয়োজনে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে এই ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরাম। তিনি নব গঠিত কমিটির সদস্যদেরকে অভিনন্দন জানান।
কমিটি গঠন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি ব্যাংকার মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী এবং সংগঠক মোতাসিম বিল্লাহ, বিশিষ্ট আইনজীবী এ্যাড. রেজাউল করিম, শিক্ষাবিদ মোবারক হোসেন মল্লিক প্রমুখ।
