প্রবল বর্ষণ উপেক্ষা করে বৃষ্টিতে ভিজেই ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি মহোদয় ১৩ জুলাই বসুন্ধরা সিটি সংলগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বৃষ্টিজনিত জলাবদ্ধতা ও জনদুর্ভোগের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
জনগণের স্বার্থে ও এলাকার উন্নয়নে মাঠপর্যায়ে সক্রিয় থেকে মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
