‘বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের দায় মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। অথচ জলবায়ুর অভিঘাতে বাংলাদেশকে প্রতিবছর বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়। তাই জলবায়ু সুবিচার পেতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি আমাদের একটি ঐক্যবদ্ধ অবস্থান দরকার।
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন (কপ-৩১) সামনে রেখে ৩৩ নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার সম্মিলিত জাতীয় অবস্থানপত্র প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
নাগরিক সমাজের উদ্যোগে জাতীয় অবস্থানপত্র তৈরিতে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের ধন্যবাদ দিয়ে শামা ওবায়েদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ব। ফলে বন্যার তীব্রতা বাড়ছে, অসময়ের বন্যায় কৃষকের ফসল নষ্ট হচ্ছে। পানির উৎস ও কৃষিজমিতে লবণাক্ততা ছড়াচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে আমাদের জমি হারিয়ে যাচ্ছে। উপকূলে বহু জনপদে আজ সুপেয় পানির সংকট।’
ও সদিচ্ছা
সম্মেলনে
নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক মনজুরুল হান্নান খান সূচনা বক্তব্যে বলেন, এবার যাঁরা জলবায়ু সম্মেলনে যাবেন, তাঁদের কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। যেমন উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশকে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আগের সম্মেলন থেকে। সে প্রতিশ্রুতি তারা কতটুকু রেখেছে সে হিসাব চাওয়া। তারা জলবায়ু পরিবর্তনের অভিঘাত কমাতে প্রশমনের কথা বলে। প্রশমন কমাতে প্রযুক্তি ও কারিগরি সহায়তার যে প্রতিশ্রুতি, সেটা তারা কতটুকু দিয়েছে, সেটাও জানতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। তিনি বলেন, ‘অনেকে মনে করেন জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো চেক নিয়ে বসে থাকে। আমরা সে চেক আনতে যাই। বিষয়টি একদমই সে রকম নয়। সেখানে নানা প্রক্রিয়া থাকে, আলোচনার স্তর থাকে। আমাদের দিক থেকে আলোচনা, দর-কষাকষি চালিয়ে যেতে হবে।’
উন্নত দেশগুলো অনুদানভিত্তিক অর্থায়ন করবে না জানিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী বলেন, ‘তারা অভিযোজনের জন্য কিছু অর্থায়ন করলেও তা নিতে হচ্ছে সহজ শর্তের ঋণ হিসেবে। আর প্রশমন প্রকল্পের ক্ষেত্রে এনডিসির অঙ্গীকার পূরণ করতে হলে অর্থায়ন অবশ্যই অনুদানভিত্তিক হতে হবে।’
