নয়াখবর
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক
মার্চ ২১, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর  আমীর ও জাতীয় সংসদের  বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মান, জাপান, কোরিয়া, ইটালি, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, প্যালেস্টাইন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলংকা প্রভৃতি দেশের কূটনীতিকবৃন্দ এবং ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে সম্মানিত মেহমানদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।