নয়াখবর
শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগেই সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিএফইউজে ও ১৮টি অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক
মে ২০, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদ উল আযহার আগেই সংবাদকর্মীদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ১৮টি অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দ| এ সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান বেতন-বোনাস পরিশোধ না করলে তাদের কালো তালিকাভুক্ত করার সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো ।

বিএফইউজের সভাপতি ওবাইদুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ( ভারপ্রাপ্ত) , চট্রগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আরইউজের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক ইউনিয়ন যশোর জেইউজের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া জেইউবির সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেইউসির সভাপতি নূরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন মীর্জা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ভুইয়া, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর জেইউডির সভাপতি মো. সাদাকাত আলী ও সাধারণ সম্পাদক মো. মাহফিজুল ইসলাম রিপন, কুস্টিয়া সাংবাদিক ইউনিয়ন কেইউজের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেইউএম’র সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেইউজির সভাপতি এইচ এম দেলোয়ার ও সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এমএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সাংবাদিক ইউনিয়ন ফেনী জেইউএফ’র সভাপতি সিদ্দিক আল মামুন ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ফরায়েজী , বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন বিজেডইউজের সভাপতি আযাদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা, রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেইউএন’র সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান ( ভারপ্রাপ্ত) , মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এমইউজের সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মানিক এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান|

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, প্রতি বছর ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা করা হয়| ন্যায্য পাওনা পেতে দাবি করতে হয়| গত ঈদ উল ফিতরের সময়েও কিছু প্রতিষ্ঠান সাংবাদিকদের ন্যায্য বেতন ও বোনাস পরিশোধ করেনি বলে অভিযোগ রয়েছে| সামনে মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা| এ উপলক্ষে সব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের বোনাস পাওয়ার বিষয়টি আইনগত অধিকার|
বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিদ্যমান আইন অনুসারে অন্য পেশার মতো সাংবাদিকরাও যথা সময়ে বকেয়া বেতন বুঝে পাবেন এটাই সাভাবিক কিন্তু অনেক প্রকাশকই তা যথাযথ অনুসরণ করেন না | এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন সাংবাদিক নেতারা|