নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবি : ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

অনলাইন ডেস্ক
জুন ৩, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

অবিলম্বে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক। বুধবার সকালে ইসলামী ব্যাংক হেড অফিসের সামনে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিশাল সমাবেশে দাবি জানান তিনি। এছাড়া মতিঝিলের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মোতাসিম বিল্লাহ সহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশ থেকে সাতটি দাবি পেশ করা হয়।
ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃত চেয়ারম্যান খুরশীদ আলমকে পদত্যাগ করা, ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল করা, লুটপাটের সাথে জড়িত কেউই ইসলামী ব্যাংকের বোর্ডে না থাকতে পারা, ব্যাংক রেজুলেশন এক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল করা, এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা তার সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করা, শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে সেই ব্যবস্থা করা এবং ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
ব্যাংকের হাজার হাজার গ্রাহক বিক্ষোভ সমাবেশ করে দৈনিক বাংলা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের দিনের কর্মসূচি সম্পন্ন করে ।